বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

যশোরের বেনাপোল রেলস্টেশনের পাশে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  যশোরের বেনাপোল রেলস্টেশন এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে (২৬) কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালের দিকে বেনাপোল রেলস্টেশন এলাকায় এ যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে জখমের একাধিক চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।