বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী উপজেলার ঘেয়াঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেলিম বালী (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম উজিরপুর উপজেলার মধ্য ধামুরা গ্রামের মৃত অহেদ বালীর পুত্র।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি ৩২০ গ্রাম গাঁজাসহ সেলিমকে গ্রেফতার করেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

একইদিন রাতে র‌্যাবের ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃত সেলিম এবং তার দুই সহযোগি বাবু মোল্লা ও ফাহিম সরদারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

সকালে গৌরনদী থানা পুলিশ মাদক ব্যবসায়ী সেলিম বলীকে বরিশাল আদালতে সোপদ্র করা হয়।