রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা হালকা ভাবে নিলে চলবে না: ওবায়দুল কাদের

ডেস্করিপোর্ট  পদ্মা সেতুতে বারবার ধাক্কা দেওয়ার ঘটনা হালকা ভাবে নিলে চলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাজটি ধাক্কার খবরে সরেজমিনে পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের পূণরায় তদন্ত করার নির্দেশ দিয়ে বলেন, এখানে কোন ধরণের অন্তর্ঘাত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরণের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।

কোন বিবরণ উপলভ্য নেই।

২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এনিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে, কোন ষড়যন্ত্র আছে কি না।