শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

নবীগঞ্জে নিখোঁজের ৩দিন পর মিশুকচালকের মৃতদেহ উদ্ধার

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর থেকে মিশুকচালক আবিদুর রহমান(১৮) এর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবিদুর রহমান নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার গুজাখাইর থেকে নবীগঞ্জে এসে যাত্রী নিয়ে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুরের এদিকে যাওয়ার পর থেকে মিশুক গাড়ি ও তার সন্ধান পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়-স্বজন ও পরিচিত সকলসহ সম্ভাব্য সকল স্থানে খোজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে গত বুধবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী করার পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ মিশুকগাড়ি ও তার সন্ধানে অভিযান শুরু করে।

এদিকে নিখোঁজের ৩দিন পর শুক্রবার দুপুরে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর গ্রামে রাস্তার পাশের একটি ডোবায় লাশ দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্বার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
তবে এখন পর্যন্ত তার মিশুক গাড়িটির কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আব্দুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি আবুল খায়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মিশুক গাড়িটির জন্যই তাকে হত্যা করা হয়েছে।