বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

মোঃ আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে ফিজিসিয়ান সেম্পল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মজুদের অপরাধে তিন বোন ফার্মেসীর সত্বাধাীকারীকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন বলেন, ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ মজুদ এবং বিক্রয়ের অপরাধে ঔষধ আইনের ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী তিন বোন ফার্মেসীর সত্বাধীকারী আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মেয়াদ উর্ত্তীর্ণ ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন দিনাজপুর ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম কাজি, বেঞ্চ সহকারী রুবেল ইসলাম, ফুলবাড়ী থানা পুলিশ ও আনছার সদস্যগণ।