রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই

ডেস্করিপোর্ট  দুদকের আইনজীবী খুরশিদ আলম জানিয়েছেন, মামলা বিচারাধীন থাকায় সরকারের বিএনপি চেয়ারপারসনকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই।

বুধবার দুপুরে হাইকোর্টে এ কথা জানান দুদকের আইনজীবী।

দুদকের আইনজীবী খুরশিদ আলম জানিয়েছেন, খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা ছাড়া কোনো বিকল্প পথ নেই।

এদিকে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলছেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে পারে। এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই।

কয়েক দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দর।

কেননা আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে আবেদনের মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতেই দুদক ও খালেদা জিয়ার আইনজীবীরা বক্তব্য দেন।

দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি করাগারে যান বিএনপি চেয়ারপারসন। গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।