মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত করলেন সৌদি বাদশা

অনলাইন ডেস্ক  সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক খালিদ বিন কারার আল-হারবিকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

মঙ্গলবার এ বিষয়ে এক ডিক্রি জারি করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু।

ওই ডিক্রিতে হারবিসহ ১৯ জনের কথা উল্লেখ করা হলেও বাকিদের সম্পর্কে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর ভিত্তি করে হারবিকে বরখাস্ত করা হয় বলে জানানো হয় সৌদি প্রেস এজেন্সির খবরে।

জননিরাপত্তা বিভাগের পরিচালক হারবির বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য আইন লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

ওই ডিক্রিতে অ্যান্টি করাপশন অথরিটিকে হারবি ও তার সঙ্গে জড়িতদের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।