মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

টুইন টাওয়ার হামলা: তদন্ত নথি প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত সৌদির

অনলাইন ডেস্ক  ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা বিষয়ক এফবিআইয়ের তদন্ত নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। বুধবার (৮ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অনেকে অভিযোগ করেন এই হামলায় যুক্ত ছিল সৌদি। এক বিবৃতিতে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ১১ ই সেপ্টেম্বরের হামলায় সৌদি আরব জড়িত বলে যেকোনো অভিযোগ স্পষ্টভাবে মিথ্যা।

বিবৃতিতে আরো বলা হয়, সৌদি আরব বলেছে, ছিনতাইকৃত বিমান হামলায় তাদের কোনো ভূমিকা ছিল না। তারা হামলার মার্কিন তদন্ত সম্পর্কিত সবকিছু অবমুক্তের আহ্বান জানিয়েছে।

গত শুক্রবার নাইন-ইলেভেন হামলা সংক্রান্ত এফবিআই তদন্তের নথি প্রকাশ করতে আদেশ দেন প্রেসিডেন্ট বাইডেন। প্রথমে দেশটির বিচারবিভাগ এসব নথি পর্যালোচনা করবে। এরপর ছয়মাসের মধ্যেই নথিগুলো প্রকাশিত হবে।