রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আইনজীবীদের জীবদ্দশায় কল্যাণ তহবিলের টাকা পেতে রিট

ডেস্করিপোর্ট  আইনজীবীদের জীবদ্দশায় বাংলাদেশ বার কাউন্সিলের বেনাভোলেন্ট ফান্ড (কল্যাণ তহবিল) থেকে টাকা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

বৃহস্পতিবার আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন, রিটটি আগামী সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। রিটে মৃত্যুর পরে নয়, জীবিত থাকা অবস্থাতেই বেনাভোলেন্ট ফান্ড থেকে অর্থ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে।

অশোক কুমার ঘোষ বলেন, আইনজীবীদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রত্যেক বারে বেনাভোলেন্ট ফান্ড গঠন করা আছে। আইনজীবীর মৃত্যুর পর সেই ফান্ড থেকে পরিবারকে অর্থ দেওয়া হয়।

‘এখন প্রশ্ন হলো, মৃত্যুর পর বেনাভোলেন্ট ফান্ডের অর্থ দিয়ে কী হবে? অথচ জীবদ্দশায় অনেক আইনজীবী অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। মরার পর এই টাকা দিয়ে কী হবে?’

আইনজীবী আরও বলেন, ‘এ কারণে আমাদের আবেদন হচ্ছে জীবদ্দশায় যাতে বেনাভোলেন্ট অর্থ দেওয়া হয়। এজন্য প্রয়োজনে বার কাউন্সিলের গঠনতন্ত্র সংশোধনের কথা বলেছি আমরা।’

রিটে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, আইন সচিব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ দেশের সব বারের সভাপতি সম্পাদককে বিবাদী করা হয়েছে।

গত ১৬ জুন বার কাউন্সিলকে আইনি নোটিশ দিয়েছিলেন অশোক কুমার ঘোষ। নোটিশের জবাব না পাওয়ায় আজ রিট করা হয়েছে বলে তিনি জানান।