শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মির্জা ফখরুল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া: কাদের

ডেস্করিপোর্ট  বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যত কথাই বলুন না কেন, জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া। বিএনপি নেতাকর্মীরা এখন গণহতাশায় ভুগছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছে তা তাদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুঁইফোড় সংগঠন নয় যে, কারও যোগসাজশে দেশ চালাতে হবে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ দেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না, বরং দেশকে শোষণমুক্ত করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের সম্পদ লুটপাট করে না, বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ ।