মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুদ্ধবিমানে তালেবানের দোল খাওয়ার ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের খোঁচা

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে মার্কিনিদের ফেলা যাওয়া যুদ্ধবিমানে তালেবান সদস্যের দোল খাওয়ার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানের পাখা থেকে দড়ি ঝুলিয়ে তৈরি করা হয়েছে দোলনা। আর শিশুদের মতো প্রবল উচ্ছ্বাস নিয়ে সেখানে দোল খাচ্ছেন এক তালেবান সদস্য। পেছন থেকে দোল দিচ্ছেন আরও দুইজন।

ওই ভিডিও টুইটারে প্রথমে শেয়ার করেছেন আদিত্য রাজ কৌল নামে এক সাংবাদিক। তিনি নিজেই ওই ভিডিও ধারণ করেছেন বলে শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। আদিত্য ওই ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়। পরে ওই ভিডিওটিই টুইটারে শেয়ার করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। নিজের ভেরিফাইভ অ্যাকাউন্ট থেকে শেয়ার করে অবশ্য যুক্তরাষ্ট্রকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। ক্যাপশনে ঝাও লিজিয়ান লিখেছেন, সাম্রাজ্যের কবরস্থান আর তাদের যুদ্ধাস্ত্র। তালেবান তাদের (যুক্তরাষ্ট্রের) বিমানকে দোলনা আর খেলনায় রূপ দিয়েছে।

এদিকে, ঝাও লিজিয়ান ছাড়াও অনেক নেটিজেন ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ছেলেবেলাতেই তাদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছিল। এখন হয়তো ছেলেবেলাটাই উপভোগ করতে চাইছে তারা।

আরেকজন লিখেছেন, ওদের নিয়ে মজা করার আগে ভাবুন। হয়তো দেশের ভবিষ্যত মন্ত্রীই দোলনায় দুলছে।

চলতি বছরের আগস্ট মাসের শেষে আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে অন্তত ৭৩টি সামরিক বিমান ও হেলিকপ্টার অকেজো করে রেখে যায় মার্কিন সেনারা। মাজার-ই-শরিফ ও কান্দাহারের বিমানবাহিনীর ঘাঁটিতেও অনেক বাতিল যুদ্ধবিমানে মরীচা ধরে যাচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।