বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের কাজ সন্তান জন্ম দেওয়া: তালেবান

অনলাইন ডেস্ক  নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের কাজ সন্তান জন্ম দেওয়া বলে মন্তব্য করেছেন তালেবানের মূখপাত্র সাঈদ জাকরুল্লাহ হাশিমি। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান মুখপাত্রের এমন মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, কাবুল দখলের পর কট্টরপন্থী গোষ্ঠীটি এবার যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল, সেটি সম্পূর্ণ মিথ্যা। তারা আবারও পূর্বের শাসনামলের (১৯৯৬-২০০১‌ সাল) মতো কঠোর শরিয়াহ আইন বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

নারীরা মন্ত্রীসভায় নাই কেন, এমন এক প্রশ্নের জবাবে সাঈদ জাকরুল্লাহ হাশিমি বলেন, ‘একজন নারী মন্ত্রী হতে পারে না। এটি এমন যে আপনি তার ঘাড়ে কিছু একটা রেখেছেন, যেটি তার বহন করার ক্ষমতা নেই। নারীদের মন্ত্রীসভায় থাকার প্রয়োজন নেই। তাদের কাজ সন্তান জন্ম দেওয়া। যারা আন্দোলন করছেন তারা আফগানিস্তানের সব নারীদের প্রতিনিধিত্ব করে না।’

এ সময় উপস্থাপক বলেন, নারীরা সমাজের অর্ধেক। জবাবে তালেবান মুখমাত্র বলেন, ‘আমরা নারীদের অর্ধেক হিসেবে মানি না। কীসের অর্ধেক? এখানে অর্ধেকের ভুল সংজ্ঞা দেওয়া হচ্ছে। এখানে অর্ধেক বলতে বোঝায়, আপনি নারীদের মন্ত্রীসভায় রাখুন এবং অন্যকিছু নয়। আপনি তার অধিকার লঙ্ঘন করলেও এটি কোনো ইস্যু নয়।

গত ২০ বছরে মিডিয়া, যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানে তাদের সমর্থিত সরকার যা বলেছে, সেগুলো অফিসে পতিতাবৃত্তি ছাড়া আর কিছু ছিল?’

তখন উপস্থাপক বলেন, আপনি সব নারীদের পতিতা হিসেবে আখ্যা দিতে পারেন না। জবাবে তালেবানের এই নেতা বলেন, ‘আমি সব আফগান নারীদের উদ্দেশ করে বলিনি। সড়কে চারজন নারী বিক্ষোভ করছে, তারা আফগানিস্তানের নারীদের প্রতিনিধিত্ব করে না। আফগান নারী তারাই, যারা সন্তান জন্ম দেয় এবং তাদের ইসলামী শরিয়াহ আইনের শিক্ষাদান করে।