বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কাবুলে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের রাজধানী কাবুলে এ সপ্তাহে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাওয়া প্রথম দেশ হতে যাচ্ছে পাকিস্তান।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

তালেবান ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি থেকে প্রায় এক লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। এসময় বিমানবন্দরের যথেষ্ট ক্ষতি হয়েছে। কাতারের কারিগরি সহায়তায় পুনরায় বিমানবন্দর চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির নতুন শাসক গোষ্ঠী।

পিআইএয়ের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, আমরা ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।

এদিকে গত দুই দিনে কাতার এয়ারওয়েজ কাবুল থেকে দুটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। একই সঙ্গে একটি আফগান এয়ারলাইন্স গত সপ্তাহে অভ্যন্তরণী ফ্লাইট চালু করেছে।