রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনার সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

ডেস্করিপোর্ট  শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনা সংক্রমণ বাড়লে ফের বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা কম। তার পরও যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাকে বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

পরে দীপু মনি জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।