মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পুলিশ ও সেনাবাহিনীকে তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণা

অনলাইন ডেস্ক  সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা শাখাসহ আগের সরকারের জন্য কাজ করা প্রত্যেককে সাধারণ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিমানবন্দরের কর্মকর্তারা রোববার জানান, কাবুল বিমানবন্দরের চেকপয়েন্ট পরিচালনার কাজে ফিরেছেন আফগান পুলিশ। তালেবানদের সঙ্গে কাজ করছেন তারা। গত মাসে পদত্যাগ করে চলে যাওয়া অনেকের কাছে তালেবান কমান্ডারের ফোনকল পৌঁছার পর কাজে ফিরেছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ বাহিনীর একজন সদস্য এএফপিকে বলেন, ‘আমি বাড়ি চলে গিয়েছিলাম, দু’সপ্তাহ পর আবার ফিরলাম।’

অন্য একজন কর্মকর্তা বলেন, ‘গতকাল (শনিবার) ছিল দুর্দান্ত, আবার কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।’

বিমানবন্দর চালু রাখার প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজন নারীকর্মীকে কাজে ফেরার অনুমতি দিয়েছে তালেবান।

বিমানবন্দরের অন্য এক কর্মচারী জানিয়েছেন, শনিবার থেকে বিমানবন্দরের চারপাশে সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ, এরই মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হয়েছে। ওদিকে ইসলামাবাদ-কাবুল ফ্লাইটও চালু হতে যাচ্ছে।