বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আফগানিস্তানের প্রচলিত মুদ্রাতেই হবে লেনদেন

অনলাইন ডেস্ক  তালেবান প্রশাসনের নির্দেশ, আফগানিস্তানের সমস্ত ব্যবসা ও আর্থিক লেনদেন হবে সেই দেশের প্রচলিত মুদ্রাতেই। যদি কেউ লেনদেনের ক্ষেত্রে পাকিস্তানি মুদ্রা ব্যবহার করে থাকে তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দ্বারা প্রচারিত খবরে বলা হয় আর্থিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আফগানিস্তানের থেকে চালু হতে পারে পাকিস্তানি মুদ্রা ব্যবহার। আর এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে নয়া গঠিত তালেবান সরকার । সাধারণ আফগান নাগরিকদের মধ্যেও এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কিছুদিন আগে পাকিস্তানের অর্থমন্ত্রী সাখাওয়াত তারিন বলেন, দীর্ঘদিন রাজনৈতিক সংকটের ফলে বর্তমানে আফগানিস্তানের অর্থভাণ্ডার বিরাট ডলারের ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই সমস্যা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কাবুলের কাছে। তাই পাকিস্তানের টাকাতেই বাণিজ্য সহ অন্যান্য আর্থিক লেনদেন করবে আফগানিস্তান। আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর দেশটিতে আর্থিক অনুদান বন্ধ করেছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক। আন্তর্জাতিক এই দুই আর্থিক প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তের পর এমন মন্তব্য শোনা গিয়েছে ইসলামাবাদের তরফে। পাশাপাশি আফগানিস্তানের আর্থিক উন্নয়ন পর্যালোচনা করতে পাকিস্তান থেকে একটি প্রতিনিধি দল সে দেশে পারে বলে জানান অর্থমন্ত্রী সাখাওয়াত তারিন।

পাকিস্তান সংবাদমাধ্যম প্রচারিত খবরটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় পাক বিরোধী প্রচার শুরু করেছেন আফগান নাগরিকেরা। হ্যাশট্যাগ “উই আর রেসিডেন্ট অফ আফগানিস্তান, আফগানী ইজ আওয়ারন্যাশনাল আইডেন্টি এন্ড ইউজিং আফগান কারেন্সি ইস আওয়ার ন্যাশনাল রেস্পন্সিবিলিটি” বলে প্রচার শুরু হয়েছে।

রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকলেও পাকিস্তানি টাকা ব্যবহারের ইস্যুতে ঐক্যমত্যে এসে দাঁড়িয়েছে আফগানিস্তানের সাধারণ জনতা ও তালেবানরা।