বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ দূতের বৈঠক

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের জাতিসংঘ মিশনের প্রধান ডেবোরা লিয়নের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে প্রকাশ, বৈঠকে তারা মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। জাতিসংঘের কর্মীরা কোনো বাধা ছাড়াই তাদের কাজ পরিচালনা করতে এবং আফগান জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে পারবে- এমনই বলেছেন হাক্কানি।

আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গণি বারাদারকে একটি ভিডিও সাক্ষাৎকারে দেখা গেছে। এটি তালেবানের রাজনৈতিক অফিসের টুইটারে পোস্ট করা হয় বুধবার (১৫ সেপ্টেম্বর)। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ছড়িয়ে পড়ে, তালেবানের এক অভ্যন্তরীণ সংঘর্ষে আহত হয়েছেন বারাদার। ভিডিওতে তিনি সেই প্রসঙ্গে বলেন, ‘এটা সত্য নয়। আমি ঠিক আছি, সুস্থ আছি।’ বারাদার আরও বলেন, ‘মিডিয়া বলছে, অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। এটা সত্য নয়, আমাদের মধ্যে কিছু নেই। চিন্তার কিছু নেই।’