শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে : পানিসম্পদ উপমন্ত্রী

ডেস্করিপোর্ট  পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশে অপরাজনীতির শুরু হয়। এর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির শুরু করে। এর কারণেই জিয়াউর রহমানকে সকল অপরাজনীতির জনক বলা হয়।

এসময় মানুষের কোনো অধিকার ছিল না। জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান ভোট ডাকাতি, লুট করে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করছে, বিদেশে অর্থ পাচার করেছে। তাদের সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সর অডিটোরিয়ামে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি নৌকার বিজয়ের মাধ্যমে স্বাধীনতা এনেছে। নৌকার বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা সরকারে এসে জাতিকে দিয়েছে অভাবনীয় উন্নয়ন। যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে অনন্য মর্যাদায় আসীন। দেশের জন্য গৌরবময় এ অবস্থান আওয়ামী লীগই এনেছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে।

নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ওহাব বেপারী, আইন সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।