মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে বলেছেন হাইকোর্ট

ডেস্করিপোর্ট  প্রতিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইনবোর্ড টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে। আদেশে উপজেলা পরিষদ আইন-১৯৯৮-এর ধারা ১৩(ক)(খ)(গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও মহিউদ্দিন মো. আলামিন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস শুনানি করেন।

ড. মহিউদ্দিন মো. আলামিন সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী অফিসারের মতোই উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে বলেছে হাইকোর্ট।