বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

মোদির জন্মদিনে ভারতজুড়ে উৎসবের আমেজ

অনলাইন ডেস্ক  ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। ৭১ বছরে পা রাখলেন তিনি। তার জন্মদিনকে ঘিরে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে তার দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এনডিটিভির খবরে বলা হয়, মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী সেবা ও সমর্পণ অভিযান শুরু করেছে বিজেপি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এ প্রসঙ্গে জানান, চলুন টিকা নেই। যারা এখনো নেননি, তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দেওয়ার চেষ্টা করি।

গত ২১ জুন, একদিনে সর্বোচ্চ টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। সেদিন ৮৮ লাখ ৯ হাজার টিকা দেওয়া হয়েছিলো দেশটিতে। গত ২৭ আগস্ট সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে তারা। ওই দিন বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে ১ কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে। বিজেপির লক্ষ্য, মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া।

এরই মধ্যে বিশাল এ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিজেপি। দৈনিক টিকাদানের হার দ্বিগুণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নামানো হয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী।