শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভিডিও বার্তায় বিরোধের খবর অস্বীকার বারাদারের

অনলাইন ডেস্ক  তালেবানের মধ্যে বিরোধের খবর অস্বীকার করেছেন গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা আবদুল ঘানি বারাদার। তালেবানের মধ্যকার বিরোধে তার নিহতের গুজব ছড়ানোর মধ্যেই তিনি বুধবার একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এবং তিনি ভালো আছেন বলে জানান। খবর রয়টার্স ও বিবিসির

পাকিস্তানের সীমান্তে মিত্র হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সংঘর্ষে তালেবানের শীর্ষ নেতা ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী মোল্লাহ আবদুল ঘানি বারাদারের মৃত্যুর খবরটি ছিল স্রেফ গুজব। বুধবার অনলাইনে পোস্ট করা এই সাক্ষাত্কারে তিনি সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতে তার হতাহত হওয়ার খবর অস্বীকার করেছেন। রাষ্ট্রীয় টিভিকে সাক্ষাত্কার দিয়েছেন বারাদার। তার এই সাক্ষাত্কার টুইটারে পোস্ট করেছে দোহাভিত্তিক তালেবানের রাজনৈতিক কার্যালয়।

সংগঠনের ভেতরে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে হতাহত হওয়ার খবর প্রসঙ্গে সাক্ষাত্কারে বারাদার বলেন, ‘না, এটা সত্য নয়। আমি ঠিক আছি। ভালো আছি।’ বারাদার বলেন, ‘গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে তালেবানের ভেতরে বিরোধ আছে। কিন্তু আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এসংক্রান্ত খবর সত্য নয়। এ নিয়ে চিন্তার কিছু নেই।’

তালেবান সূত্রের বরাত দিয়ে বিবিসি সম্প্রতি জানিয়েছিল, নতুন অন্তর্বর্তী সরকারের পদ-পদবি নিয়ে বারাদারের সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী নেতা খলিল উর-রহমান হাক্কানির তুমুল বিবাদ হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বারাদার কাবুল ছেড়ে কান্দাহারে চলে যান। বারাদারের নিহত হওয়ার খবর আগেই নাকচ করে তালেবান। তাছাড়া এ খবর যে ভিত্তিহীন, তা প্রমাণ করতে আগে বারাদারের একটি অডিও বার্তা প্রকাশ করেছিল তালেবান।

এদিকে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় থাকা তালেবান আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দূত দেবোরাহ লিওনস। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক মিডিয়া ডন। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন গতকাল বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে জানান, আফগান জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে কাবুলে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস ও সিরাজউদ্দিন হাক্কানির মধ্যে বৈঠক হয়।