শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

১২ বছরের শিক্ষার্থীরা শিগগিরই ফাইজারের টিকা পাবে

ডেস্করিপোর্ট  ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

খুব শিগগিরই এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

শনিবার দুপুর দেড়টায় মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেওয়া হবে স্কুলের শিক্ষার্থীদের। এর জন্য আমার কাজ করছি।’

মন্ত্রী আরো বলেন, ‘আমরা এ পর্যন্ত আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। আামদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে এখন। এখানে মৃত্যু ও সংক্রমনের হার কমে গেছে। বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল। তবে সেখান থেকে আমাদের দেশের নাম বাদ দিয়েছে যুক্তরাজ্য। এটা আমাদের দেশের জন্য সুখবর। আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। আর করোনা নিয়ন্ত্রণ এমনে এমনে হয়নি। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে। সোমালিয়ায় করোনা নিয়ন্ত্রণে নাই বলে তাদের প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন এবং থাইল্যান্ডের সরকারপ্রধানের অবস্থা এখন শোচনীয়।’

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমূখ।