মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কাঁধে রাইফেল নিয়ে চিড়িয়াখানায় তালেবান

অনলাইন ডেস্ক  কাঁধে একে-৪৭ কিংবা এম-১৬ এর মতো অস্ত্র আর মুখে শিশুর মতো অনাবিল হাসি নিয়ে কাবুলের চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলেন আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা থেকে আসা তালেবান যোদ্ধারা।

কাবুলের চিড়িয়াখানায় পরিবারের সঙ্গে আসা শিশুদের পাশাপাশি সশস্ত্র তালেবান যোদ্ধাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যরা যেখানে মাটিতে বসে আইসক্রিম আর লবণ মাখানো ডালিমের দানা খাচ্ছিলেন, ভারি অস্ত্রশস্ত্র নিয়ে তালেবান যোদ্ধারা তখন সিংহ, চিতা, উট, নেকড়ে ও উটপাখির খাঁচায় উঁকি দিয়ে এসব প্রাণী দেখছিলেন।

অনেক বছর ধরে আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় লড়াই করা অনেক তালেবান যোদ্ধাই প্রথমবার কাবুলের মতো কোনো বড় শহরে প্রবেশ করেছে। তাই চিড়িয়াখানার মতো বিনোদন কেন্দ্রে আসাও তাদের জন্য প্রথম বলে শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

তারা সেলফি ও গ্রুপ ফটো তুলেছে বলে জানা গেছে। শুক্রবার জুমার নামাজের পর অনেকেই অস্ত্রসহ আবার অনেকেই অস্ত্র ছাড়া, ঐহিত্যবাহী আফগান পোশাক পরে সেখানে গিয়েছেন বলে জানা গেছে।

ঘুরতে আসা তালেবান যোদ্ধা আবদুল কাদির বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি প্রাণী খুব পছন্দ করি। বিশেষ করে যেসব প্রাণী আমাদের দেশে পাওয়া যায়। আমার সবচেয়ে পছন্দ সিংহ।

অস্ত্র নিয়ে কেন এসেছেন, বিশ্বের কোনো চিড়িয়াখানায় তো অস্ত্র নিয়ে যাওয়া যায় না জানতে চাইলে তিনি বলেন, নারী ও শিশুরা যেন ভয় না পান তাই তালেবান অস্ত্র ছাড়াই আসতে চেয়েছিল।