রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সততা ও আন্ত‌রিকতায় সবচেয়ে ভালো মন্ত্রণালয় হবে পানি সম্পদ মন্ত্রণালয় : জাহিদ ফারুক

ডেস্করিপোর্ট  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো মন্ত্রণালয় হবে পানি সম্পদ মন্ত্রণালয়। অতীতের চেয়ে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা অনেক পরিশ্রম করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেকোন দুর্যোগে মন্ত্রণালয় জরুরী পদক্ষেপ নিয়ে কাজ করে।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গ্রীণরোডস্থ পানি ভবন অডিটোরিয়ামে পানিসম্পদ মন্ত্রণালয় উদ্যোগে ‘প্রকল্প বাস্তবায়ন ও সুশাসন বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে‌ তি‌নি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, অবৈধভাবে বালু উত্তোলন নদী তীরকে ভাঙ্গন প্রবণ করে। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে নদীর তীররক্ষা করা কঠিন হ‌বে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, কৃষি পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস।

প্রকৌশলীদের কাজের বিদ্যমান প্রতিবন্ধকতা উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘ আবাসন, গাড়ীসহ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে প্রকৌশলীরা দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে বর্তমা‌নে এ মন্ত্রণালয় সবসময় আন্তরিক।’

এর আগে প্রকল্প বাস্তবায়ন বিষয়ে নানা দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং কারিগরী আলোচনা করেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. সাঈদ হাসান শিকদার।

এসময় অতিরিক্ত সচিব আলম আরা বেগম, মন্ত্রণালয় অধীনস্থ সকল সংস্থাপ্রধান,পানি উন্নয়ন বোর্ডের সকল অতি:মহাপরিচালক ও প্রধান প্রকৌশলীবৃন্দসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।