বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

মাধ্যমিক বিদ্যালয় থেকে মেয়েদের বাদ দিলো তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় পুনরায় খুলেছে। তবে কেবল পুরুষ শিক্ষক ও ছেলে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছে তালেবান সরকার। গোষ্ঠীটির প্রকাশিত বিবৃতিতে মেয়ে বা নারী শিক্ষার ব্যাপারে কোনো কথা উল্লেখ করা হয়নি। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার মাধ্যমিক বিদ্যালয় খোলার ব্যাপারে বিবৃতি প্রকাশ করেছে তালেবান। সেখানে বলা হয়, সব পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত।

সাধারণত মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা পড়ে থাকেন। আবার অধিকাংশ স্কুলই আলাদা। ফলে তালেবানরা সহজেই নারীদের স্কুল থেকে বাদ দিতে পারছে।

আফগানিস্তানের স্কুল পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থী বলেন, তিনি বিধ্বস্ত। চারপাশে সবকিছুই অন্ধকার দেখাচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে তালেবান সরকার। কাবুলে মন্ত্রণালয়ের ভবনে নারীদের সব চিহ্ন মুছে দিয়ে সেখানে তালেবানের নৈতিক পুলিশের চিহ্ন প্রতিস্থাপন করেছে শ্রমিকরা। বিভাগটির সাবেক নারী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, তাদের ভবনের বাইরে তালা দেওয়া হয়েছে।

প্রকাশিত ছবি এবং রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি দারি এবং আরবি মিশ্রিত চিহ্ন দ্বারা আচ্ছাদিত ছিল। শুক্রবার সেখানে ‘প্রার্থনা ও নির্দেশনা মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার এবং অনৈতিকতা প্রতিরোধ’ লেখা দেখা গেছে।