মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ই-কমার্সের গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট

ডেস্করিপোর্ট  ই-কমার্সের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এসব বিষয়ে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শও দিয়েছেন আদালত।

রবিবার (১৯ সেপ্টেম্বর) এক রিট মামলার শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ফোনালাপে আড়িপাতা বন্ধে রিটের শুনানিতে আইনজীবী শিশির মনিরের কাছ ই-কমার্স বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশে ই-কমার্স ব্যবসার নামে অনেক বেশি ফ্রি অফার থাকে। যা বিদেশি প্রতিষ্ঠান আলিবাবা, অ্যামাজনে থাকে না। আমাদের দেশের গ্রাহকেরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হয়।

তখন আদালত বলেন, হ্যাঁ আমরাতো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি। আপনারা তো পাবলিক ইন্টারেস্টের মামলা করেন। আপনাদের উচিত পাবলিকদের সচেতন করা, তারা যেন এক্ষেত্রে লোভ কমান।

এদিকে, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ই-কমার্সে বিনিয়োগ করার পর যদি কোনো প্রতিষ্ঠান প্রতারণা করে তাদের আইন-শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে ও শাস্তির ব্যবস্থা আমরা করে দেবো।

তবে গ্রাহকদের সতর্ক করে বলেন, আমার অনুরোধ এই খাতে বিনিয়োগ করার আগে আপনারা বুঝে নেবেন আপনাদের ঝুঁকি কতখানি এবং আপনারা কীভাবে পাবেন। সেটা না জেনে আপনারা বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। ই-কমার্সে যদি কেউ প্রতারণায় করে তাহলে আইনানুযায়ী আমরা ব্যবস্থা নেবো।