বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

রাজারবাগ দরবারের কাজে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তদন্তের নির্দেশ

ডেস্করিপোর্ট  রাজারবাগ দরবার শরীফের স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া দরবার শরীফের কর্মকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রবিবার (১৯ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

আদেশে রিট আবেদনকারী আট ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা একাধিক মামলার বিষয়ে অনুসন্ধান করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. শিশির মনির।