বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১২:০৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

অক্টোবরে টিকা রপ্তানি শুরু করবে ভারত, অগ্রাধিকার পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক  প্রায় ছয় মাস বন্ধ রাখার পর ভারত পুনরায় তাদের উদ্বৃত্ত করোনা টিকা আগামী অক্টোবর থেকে রপ্তানি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া। তিনি জানান, অক্টোবরের শুরুতে বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলো আবার টিকা পেতে শুরু করবে।

যুক্তরাষ্ট্রে কোয়াডভুক্ত চার দেশের নেতাদের বৈঠকের আগে টিকা রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের এক দিন আগে গতকাল সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন যে, প্রতিবেশী দেশগুলো অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে।

টিকা রপ্তানির ঘোষণা আসার পর ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের মতো অগ্রাধিকারের তালিকায় থাকা অংশীদাররা প্রথম দিককার প্রাপকের তালিকায় থাকবে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ যেসব দেশে আবার টিকা পাঠানো হবে, তার পুরোটাই হবে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড।

বাংলাদেশ ভারত থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করলেও রপ্তানি বন্ধের আগ পর্যন্ত পেয়েছে ৭০ লাখ। দেশে করোনা ভাইরাসের ব্যাপক বৃদ্ধির কারণে গত এপ্রিলের মাঝের দিকে বিশ্বজুড়ে টিকার রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ টিকার সংকটে পড়ে।