বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩৭
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

স্বর্ণের দাম ভরিতে ১৫১৬ টাকা কমল

ডেস্করিপোর্ট  আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার থেকে দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট- এই তিন মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭১ হাজার ৯৬৭ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ৪৮৩ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণ কিনতে প্রতি ভরির দাম পড়বে ৬৮ হাজার ৮১৮ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত ৭০ হাজার ৩৩৪ টাকায় বিক্রি হচ্ছিল।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৭০ টাকা। এই মানের স্বর্ণ বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয় ৬১ হাজার ৫৮৬ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৫১ হাজার ২৬৩ টাকায়।

এদিকে রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।