মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

অনলাইন ডেস্ক  এক মাসের ব্যবধানে চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যার সর্বশেষটি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে তারা। এটি উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছুড়ে এটির কার্যকারিতা যাচাই করা হয়েছে। এটিতে সম্পূর্ণ নতুন কিছু প্রযুক্তি রয়েছে।

এর আগে গত সপ্তাহে শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে যেতে সক্ষম উচ্চগতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া। যেটির পারমাণবিক সক্ষমতা রয়েছে ধারণা করা হচ্ছে। গত মাসের শুরুর দিকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছিল দেশটি।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এসব পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া ‘অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা’ বাড়িয়েই চলেছে।