সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

আফগান যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  দীর্ঘ ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে পরাজয়ের কথা অবশেষে স্বীকার করলো যুক্তরাষ্ট্র। গত বুধবার প্রতিনিধি পরিষদের আর্মস সার্ভিসেস কমিটির শুনানিতে হাজির হয়ে শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলে বলেছেন, এই যুদ্ধ ছিল পেন্টাগণের কৌশলগত ব্যর্থতা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, ‘এটা পরিষ্কার এবং আমাদের সবার কাছে স্পষ্ট যে, আফগান যুদ্ধ আমরা যে শর্তে শেষ করতে চেয়েছিলাম, তা হয়নি। বিশেষ করে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর। তবে এ পরাজয় ২০ দিন বা ২০ মাসের নয়, এটা ধারাবাহিক কৌশলগত সিদ্ধান্তের একটি সংমিশ্রণের প্রভাব।’

এ সময় যুক্তরাষ্ট্রের পরাজয়ের জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করেন তিনি। বলেন, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর পরই তোরা বোরাতে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরতে বা হত্যার একটি সুযোগ ছিল। কিন্তু সে সময় তা ফসকে যায়।

এছাড়া ২০০৩ সালে ইরাক আক্রমণের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছেন জেনারেল মার্ক মিলে। সে সময় আফগানিস্তান থেকে মার্কিন সৈনাদের সরিয়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে, পাকিস্তানে তালেবান ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে। যেটি কার্যকরভাবে ঠেকানো সম্ভব হয়নি।