মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়: বারাদার

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।

কাবুলে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বারাদার এ কথা বলেন। এ সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিসহ সরকারের বেশি কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর টোলো নিউজের।

বারাদার তার বক্তব্যে বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। যদি কারও কোনো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে তবে আমরা এ সমস্যা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানে প্রস্তুত আছি। অন্যের ক্ষতি করার কোনো নীতি বা উদ্দেশ্য আমাদের নেই। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেন, আমরা সুশাসনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই। একই সঙ্গে এ অঞ্চল ও বিশ্বের সঙ্গেও একটি নতুন রাজনৈতিক অধ্যায় খুলতে চাই।

মোল্লা বারাদার ও আমির খান মোত্তাকির বক্তব্য টুইট করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন।

বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, স্বীকৃতি আদায় করতে হলে ইসলামিক আমিরাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু দাবি মেনে নিতে হতে পারে।

যদিও ইসলামিক আমিরাতের কর্মকর্তারা বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন যে, তাদের নাগরিকরা আফগানিস্তানে নিরাপদ থাকবেন।