শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

ইসরাইলের বিরুদ্ধে কথায় সায় দিয়ে বেকায়দায় কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক প্রশ্নে জবাবে মাথা নেড়ে সায় দেওয়ায় ইসরাইলি সমর্থকদের কঠোর সমালোচনায় পড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমলাকে সম্প্রতি প্রশ্ন করেন, মার্কিন অর্থনীতির এ দুরবস্থায় বর্ণবাদী ইসরাইলকে কেন এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছেন। খবর আরব নিউজের।

এ টাকা দিয়ে দিয়ে তারা ফিলিস্তিনে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। মার্কিন জনগণের করের টাকা এভাবে বর্ণবাদীদের পৃষ্ঠপোষকতা করা কী ঠিক হচ্ছে?

এ সময় মাথা নেড়ে শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করেন কমলা হ্যারিস। এর পর থেকেই এ ভিডিওটি বারবার দেখিয়ে কমলাকে ইহুদিবিদ্বেষী বলে প্রমান করার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইহুদিবাদী গণমাধ্যম হিসেবে পরিচিত ফক্সটিভি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ত্রুটি সারানোর জন্য ১ বিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেওয়ার বিলটি অনুমোদন করে।

মার্কিন সাধারণ জনগনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মনে করছেন, এভাবে ইহুদিবাদী দেশটি মার্কিন অনুদান পেয়ে দিন দিন আরও বেপরোয়া হয়ে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে।