অনলাইন ডেস্ক ভিডিও গেম নিয়ে আরও সতর্ক হল চীন সরকার। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে চীন সরকার ভিডিও গেমের ওপরেও কাঁচি চালাচ্ছে। যেসব খেলায় সমকামী দৃশ্য রয়েছে বা যেখানে ছেলেদের অমানবিক হিসেবে দেখানো হচ্ছে সেসব ভিডিও গেম নিষিদ্ধ করা হচ্ছে।
এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং সরকার দেশের শিশুদের ভিডিও গেম খেলার ওপর শর্ত চাপিয়েছিল। সপ্তাহের নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়েই তারা ভিডিও গেম খেলতে পারবে বলেও বিজ্ঞপ্তি জারি করেছিল।
চীন কমিউনিস্ট সরকার বিশ্বাস করে যে ভিডিও গেমগুলি একটি আর্ট ফর্ম যা শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ প্রচার করতে পারবে। পাশাপাশি শিশু ও তরুণদের শিক্ষার কাজেও ব্যবহার করা যাবে। দেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরাও ভিডিও গেমগুলির কাজ। চীন সরকার চাইছে ভিডিও গেমগুলিকে শিক্ষামূলক ভাবে ব্যবহার করতে, যেখানে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে সরকারের।
সম্প্রতি চীন সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গেম যারা খেলছে তাদের নিজস্ব পছন্দ থাকতে পারে না। সমকামী সম্পর্ক ও অমানবিক চরিত্র যেসব গেমে রয়েছে সেগুলি বন্ধ করা জরুরি।
পাশাপাশি চীন সরকার জাপানের নাৎসি সরকার সম্পর্কিত গেমগুলিও নিষিদ্ধ করার পথে হাঁটছে। সূত্রের খবর চীন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিডিও গেমগুলি সমস্ত চরিত্রের নির্দিষ্ট লিঙ্গের উল্লেখ থাকতে হবে। প্লটগুলিতে কোনও অস্পষ্টতা থাকলে চলবে না। যদি নির্মাতা চরিত্রের উল্লেখ না করে তাহলে সেগুলি বন্ধ করে দেওয়া হবে।
চিনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেসব গেমে জাপানি যুদ্ধবাজদের মহিমান্বিত করবে, উপনিবেশবাদের পক্ষে সওয়াল করবে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে।