শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫২
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

মাদক কান্ডে শাহরুখ পুত্র আরিয়ান আটক

অনলাইন ডেস্ক  মাদক কাণ্ডে এবার নাম জড়ালো শাহরুখ খানের ছেলে আরিয়ানের। মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বিশেষ অভিযান চালিয়ে আরিয়ান সহ ১০ জনকে আটক করলো ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শাহরুখ খানের ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ওই ১০ জনকে রবিবার মুম্বাই ফেরত নিয়ে আসা হবে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি’র কর্মকর্তারা গোপন সূত্রে খবর পান যে ওই ক্রুজের পার্টিতে মাদক সেবন করা হবে। সেজন্য তারা যাত্রী সেজে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ক্রুজে চড়েন। মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে রওনা হয় ক্রুজটি। ভিতরেই শুরু হয় পার্টি। পার্টিতে মাদক সেবন করতে শুরু করে প্রায় প্রত্যেকেই। এরপরই এনসিবি কর্মকর্তারা প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত এবং ১০ জনকে আটক করে। শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও জেরা করা হচ্ছে। শনিবার (২ অক্টোবর) রাতে এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ে গণমাধ্যমকে বলেন, “মাদক পার্টির ব্যাপারে এনসিবি আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তাকে এখনও গ্রেপ্তারও করা হয়নি।”

ওই ক্রুজ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, হাশিশ এবং এমডিএমএ’র মতো মাদক। কোথা থেকে বিশাল পরিমাণ মাদক ওই ব্যক্তিদের কাছে এলো, তা খতিয়ে দেখছেন এনসিবি কর্মকর্তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদক কাণ্ড নিয়ে যথেষ্ট তৎপর এনসিবি।