শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণে বহু হতাহত

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বোমা হামলার ঘটনা ঘটেছে, এতে অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। রবিবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তালেবান সরকার।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদর মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠান কাবুলের ঈদ গাহ মসজিদে। এই মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণ ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আব্দুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

এই শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতি এই অনুষ্ঠানে বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বিস্ফোরণের ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন বলে তালেবানের কর্মকর্তারা জানিয়েছেন।