শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৩
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

ইতালিতে বিমান বিধ্বস্ত, নিহত ৮

অনলাইন ডেস্ক  ইতালির মিলান শহরের উপকণ্ঠে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্তে ৮ আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। মেট্রো স্টেশনের ঠিক বাইরেই এই দুর্ঘটনা ঘটে।

ইতালিয় সংবাদ সংস্থা লাপ্রেস প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, পাইলট এবং আরোহী সহ আটজন যাত্রী নিহত হয়েছেন। সকল যাত্রীই ফরাসি বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।

তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।