শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৯
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

ছেলে গ্রেফতারে শাহরুখের বিদেশযাত্রা স্থগিত

অনলাইন ডেস্ক  মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। আটকের পর রবিবার (৩ অক্টোবর) তাকে গ্রেফতার দেখিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার সঙ্গে আরও ৭ জনকে গ্রেফতার করেছে এনসিবি। দেশটির একাধিক গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

এদিকে ‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। ২৩ বছর বয়সী ছেলের বিপদে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। ছেলেকে বাঁচাতে নাকি এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন শাহরুখ।

সূত্রের খবর, ইতিমধ্যেই আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে। বয়ান রেকর্ড করার পর গ্রেফতার করা হয়েছে তাকে।

শাহরুখের ঘনিষ্ঠ একজন বলেছেন, ‘শাহরুখ এ বিষয়ে সামনে এসে কোনও কথা বলেন নি। এনসিবি আরিয়ানকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেই শাহরুখের আইনি পথে হাঁটার একাধিক রাস্তা খুলে যাবে।’

তিনি আরো জানিয়েছেন, ছেলে আটক হওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত গৌরী। কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তারও। আপাতত শাহরুখের সঙ্গে শহরে থাকবেন গৌরী। দুঃসময়ে ছেলের পাশে থাকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।