বুধবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৩৭
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

ডেস্করিপোর্ট  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ৮ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।

বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েস এ দিন ধার্য করেন।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় নরসিংদী জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামীকে গত বছরের ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করে র্যাব। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৪ আগস্ট দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলা তদন্ত শেষে চলতি বছরের ৩০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত বুধবার দুদকের দেওয়া ওই অভিযোগপত্র আমলে নেন।

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে দেওয়া দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বদলির আদেশ দেন।

এখন পর্যন্ত র‌্যাবের করা অবৈধ অস্ত্র রাখার মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আর অর্থপাচার বা মানিলন্ডারিং আইনের মামলার তদন্তে সিআইডি ৫ কোটি ৯ লাখ টাকা অবৈধ বা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে আয়ের অভিযোগ এনেছে সিআইডি।