বুধবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৯
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই

ডেস্করিপোর্ট  নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

নির্বাচনসংক্রান্ত সব কিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা।

তিনি বলেন, সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে সরকার ।