বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ১৪ জন প্রতিবন্ধীর মাঝে জেলা প্রশাসকের হুইল চেয়ার বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ১৪ জন প্রতিবন্ধী মাঝে বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম), জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়’র প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র কনসালট্যান্ট ডা. মননুজা রহমান প্রমূখ।

শুরুতে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার ১৪ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে মোবাইল ভ্যানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে থেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয়।