বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৭
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

পুলিশের জন্য রাশিয়া থেকে আনা হচ্ছে ২ হেলিকপ্টার

ডেস্করিপোর্ট  পুলিশের জন্য জি-টু-জি পদ্ধতিতে রাশিয়া থেকে ২টি হেলিকপ্টার কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের কাছ থেকে কেনা হবে দুটি হেলিকপ্টার।

বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির অনুমোদনের জন্য ২টি এবং পারচেজ কমিটির অনুমোদনের জন্য ৭টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে সচিব বলেন, বাংলাদেশ পুলিশের জন্য জিটুজি পদ্ধতিতে রাশিয়ার নিকট থেকে দুইটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

ক্রয় সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুইটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

অর্থমন্ত্রী আরও জানান, কমিটির অনুমোদিত সাতটি প্রস্তাবে অর্থের পরিমাণ ৩ হাজার ১৮০ কোটি ১৮ লাখ ১১ হাজার ৭০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ২ হাজার ৮৭৪ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯১২ টাকা এবং বিশ্বব্যাংক ও দেশীয় ব্যাংক হতে ঋণ ৩০৫ কোটি ৭৭ লাখ ৩২ হাজার ১৫৮ টাকা।