বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৮
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ

ডেস্করিপোর্ট  বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম।

বুধবার(৬ অক্টোবর) বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ডিআইজি অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।

সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন অফিসারগনকে স্বীকৃতি তথা পুরস্কার প্রদান করা হয়।পটুয়াখালী জেলার সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএমকে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয় ।

এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, ছয় জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।