বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৮
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

রোম সফরে গেলেন স্পিকার

ডেস্করিপোর্ট  প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে গেছেন।

বুধবার রাতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

কনফারেন্সটি আগামী ৮-৯ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাফর আলম এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে তৃতীয় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর স্পিকার দেশে ফেরার কথা রয়েছে।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আদিবা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অংশগ্রহণ করবেন।

স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।