বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক

ডেস্করিপোর্ট  মহামারির মধ্যে বাংলাদেশের অর্থনীতি সংকটকাল পেরিয়ে ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস’-এর সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় সংস্থাটি।

‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ শীর্ষক নতুন এই প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও বেড়ে হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ২০২০–২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ১১ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপের।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেছেন, দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে মহামারি।