শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মাদককাণ্ডে জামিন না-ও পেতে পারেন আরিয়ান

অনলাইন ডেস্ক  চার দিন ধরে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রুদ্ধদ্বার কক্ষে বন্দি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

বৃহস্পতিবার পর্যন্ত আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু শাহরুখপুত্রের এখনই জামিন পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আদালতে তোলা হলে তাকে আরও কয়েক দিন নিজেদের হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে তদন্তকারী সংস্থা। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার রাতে বান্দ্রা অঞ্চল থেকে এক বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ মেফেড্রোন (এক ধরনের মাদক) উদ্ধার হয়েছে।

আরিয়ান এবং তার বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট যে অঞ্চলে থাকেন, সেই অঞ্চল থেকেই আটক করা হয় ওই ব্যক্তিকে। এই ব্যক্তির কাছ থেকে মাদক-পার্টি সম্পর্কে জরুরি কিছু তথ্য উঠে আসতে পারে বলে এনসিবির ধারণা।

২৩ বছর বয়সি আরিয়ানকে প্রথমে একদিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। এর পর সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় শুক্রবার পর্যন্ত। কিন্তু এর পরও হাজতে থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে। উঠে আসতে পারে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য।