বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

দেড় বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

অনলাইন ডেস্ক  বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য দেড় বছরের বেশি সময় পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। ১৫ অক্টোবর থেকে পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ অক্টোবর থেকে ভারত নতুন করে ট্যুরিস্ট ভিসা ইস্যু করবে। তবে যেসব পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে দেশটিতে প্রবেশ করতে হবে। এক মাস পর অর্থাৎ আগামী ১৫ নভেম্বর থেকে চালু হবে সাধারণ ফ্লাইট। এ কারণে যেসব নাগরিক সাধারণ ফ্লাইটে ভারতে প্রবেশ করতে ইচ্ছুক তাদেরকে অপেক্ষা করতে হবে আরও এক মাস। ভারতে ভ্রমণ করতে আসা সব পর্যটকের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গত বছরের ১১ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করে ভারত সরকার। শুধু কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল।