শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:০৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বাহরাইন ভ্রমণে বাধা কাটল বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক  বাহরাইন ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন থেকে বাংলাদেশিদের বাহরাইন ভ্রমণে আর কোনো বাধা থাকছে না।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শুক্রবার এক টুইটে দেশটির সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম।

বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১ দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১ দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে।

বাহরাইন সরকারের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১ দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় দেশে অবস্থানরত প্রবাসীকর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।