শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্করিপোর্ট  স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানিতে ১২ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকাল (শনিবার) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান,কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ইংল্যান্ডের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে বলে জানান প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপ্রধান ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি ইংল্যান্ড এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।