শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না: ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক  ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেবো না আমরা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এ মন্তব্য করেছেন ইহুদিবাদী দেশটির এ মন্ত্রী। খবর আরব নিউজের।

আমিরাতে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০ এর অনুষ্ঠানে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ।

বুধবার সকালে তিনি ফিলিস্তিন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি আমিরাত সরকারের কাছে তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী।

বিশেষ করে প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিদ তাদের শাসনামলে কোনো ভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর আরব দেশগুলোর সমালোচনা উপেক্ষা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত।

ফিলিস্তিনিরা এ ঘটনাকে মুসলিম উম্মাহর সঙ্গে আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।